শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুপ্রেনরফিন যুক্ত ইঞ্জেকশনসহ আটক ১

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইঞ্জেকশনসহ একজনকে আটক করেছে।

গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার সলংগা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামী মোঃ ফিরোজুল ইসলাম (৪০) সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ মৃত ফজলুর রহমানের ছেলে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম ঢাকা বগুড়া মহাসড়কের রাধানগর এলাকায় নওগা টু ঢাকাগামী একতা পরিবহনের বাসে তল্লাশী চালিয়ে ২৯০ পিস এম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইঞ্জেকশন প্রতিটি ২ মি.লি করে জব্দ করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় মামলা দায়েরের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়