শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপন দুই ভাই বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে শুরু হয়েছে ভিন্নরকম রাজনৈতিক উত্তাপ। আলোচনার কেন্দ্রবিন্দু এখন আপন দুই ভাই। একজন বিএনপি দলের প্রার্থী আজিজার রহমান এবং অন্যজন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তার ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে লড়বেন।

জানা গেছে, আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য এবার ভোটযুদ্ধে রূপ নিচ্ছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই আসনে ভাই-ভাইয়ের লড়াই ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করবে। একদিকে দলের প্রভাব, অন্যদিকে জনপ্রিয়তা।

কুড়িগ্রাম-৪ আসন এখন হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত সংসদীয় আসন। ভোটাররা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক নয়, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতারও মঞ্চ হতে যাচ্ছে।

চলতি নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধ তাই রোমাঞ্চ ও চমকে ভরপুর। কে জিতবে, আর কে হারবে— তা জানতে অপেক্ষা এখন নির্বাচনের দিন পর্যন্ত। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়