শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজী ইয়াছিন মনোনয়ন না পাওয়ায় সমর্থকদের বিক্ষোভ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এতে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা নগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। 

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এবং চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ মন্তব্য করে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নেই। হাজী ইয়াছিনের শিল্পপ্রতিষ্ঠানে কুমিল্লার বিএনপির অসংখ্য নেতাকর্মীর স্বজন কর্মরত আছেন, যা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রেখেছে।

এমন একজন পরিচ্ছন্ন ও নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন না দেওয়া হতাশাজনক প্রকাশ করেছেন তারা।
হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মহাড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলি। পরে অবরোধ তুলে নিলে রাত সোয়া ১টা থেকে যান চলাচল শুরু হয়।

সূত্র: কালের কন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়