শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা জীবননগরে ভোরে দেখা মিলছে কুয়াশা, শীতের আগমন বার্তা

জামাল হোসেন খোকন, জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে ভোরের আলো ফোটার আগেই এখন দেখা মিলছে কুয়াশার চাদর। নভেম্বরের শুরুতেই শীতের আগমন বার্তা নিয়ে এসেছে এই কুয়াশা। সকাল বেলায় রাস্তাঘাট, মাঠ-ঘাট ও গাছপালায় জমে থাকা শিশির আর কুয়াশার দৃশ্য যেন জানান দিচ্ছে—শীত আসছে দরজায় কড়া নেড়ে।

ভোরবেলা কাজে বের হওয়া মানুষদের দেখা গেছে গায়ে চাদর ও জ্যাকেট জড়িয়ে। কৃষকেরা বলছেন, কুয়াশা পড়া শুরু হওয়ায় এখন মাঠে শীতকালীন ফসলের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। অন্যদিকে স্কুলগামী শিক্ষার্থীদেরও গরম পোশাক পরে বের হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে জীবননগরসহ চুয়াডাঙ্গা জেলাজুড়ে শীতের আমেজ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়