শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভীমরুলের কামড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় ভীমরুলের অন্তত ১৫ টি কামড়ে তার মা সুমনা বেগম আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (০৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে এ ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা বাড়ির ছাদে কবুতরের বাসা ছিল। ওই কবুতরের বাসার সাথে ভীমরুল চাক বাঁধে। নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভীমরুলের দল চাক থেকে বের হয়ে ৫০-৬০টি কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে নুসরাতের মা তাকে উদ্ধার করতে গেলে ভীমরুল নুসরাতের মা সুমনাকেও ১৫ টির মতো কামড় দেয়। পরে আহত দুই জনকে সাথে সাথে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নুসরাত মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভিমরুলের কামড়ে আহত চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। ভিমরুলের কামড়ে নিহত নুসরাতের মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নুসরাত তিন ভাইবোনের মধ্যে মেজো ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়