শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার বিদ্যুৎ থাকবে না বিভিন্ন জেলার অনেক এলাকাতেই

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এরমধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। এছাড়াও রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় থাকবে না বিদ্যুৎ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ কথা জানায় নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকা বিদ্যুৎ থাকবে না—সাব স্টেশন হইতে মাষ্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজা মন্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পুর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রুপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টার পাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তি নগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাস পাড়া, কবিরাজ পাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ,উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড সহ তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়েছে, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডাল-পালা কর্তনের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়