শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুগ পর শ্রীপুর সাফারি পার্কে সফল প্রজনন করল গ্রে ক্রাউনক্যান

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক যুগ পর উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউনক্যান সফলভাবে বাচ্চা ফুটিয়েছে। বাংলাদেশের মাটিতে এ পাখির এটি প্রথম সফল প্রজনন, যা পার্ক কর্তৃপক্ষের কাছে বিশেষ আনন্দের বিষয়।

পার্কের ক্রাউন ধনেশ অ্যাভিয়ারিতে জন্ম নিয়েছে বাচ্চাটি। বেশ কিছু দিন আগে ডিম থেকে ফুটলেও মা–বাবা পাখি নিরাপত্তার জন্য ছানাকে ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল। এখন মা, বাবা ও ছানাকে একত্রে বিচরণ করতে দেখা যাচ্ছে।

সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, ২০১৩ সালে আফ্রিকার উগান্ডা থেকে আনা হয় গ্রে ক্রাউনক্যানের এই জুটি। এর আগেও কয়েক দফা ডিম পাড়লেও বাচ্চা টিকেনি। এবারই প্রথম সফলভাবে ছানা ফুটেছে। তিনি বলেন, ‘এটি পার্কের জন্য আনন্দের খবর। মা–বাবা ও ছানাটিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।’

গ্রে ক্রাউনক্যান পাখি বুদ্ধিমান ও সুর নকল করতে সক্ষম হওয়ায় পৃথিবীজুড়ে তাদের আলাদা পরিচিতি রয়েছে। এরা আজীবন এক সঙ্গীর সাথেই থাকে এবং সাধারণত ২-৫টি ডিম পাড়ে। ২৮ থেকে ৩১ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ‘এটি পার্কের জন্য বড় অর্জন। আমরা ছানার নিরাপত্তা নিশ্চিত করেছি। আশা করছি বাচ্চাটি ভালোভাবে বেড়ে উঠবে।’

পার্কে কর্মরতরা জানান, দুপুরের দিকে মা–বাবা পাখির মাঝে ছানাটিকে হাঁটতে দেখা যায়, যা দর্শনার্থীদের আকর্ষণ করছে। বর্তমানে নির্দিষ্ট স্থানের চারপাশে বেড়া দিয়ে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে, যাতে রাজকীয় এই পাখির পরিবার নিরাপদ থাকে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়