শিরোনাম
◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিনজনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়