শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে গুঠিয়া বাজার বিএনপি অফিসে অগ্নিকাণ্ড

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বাজারে বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়।

এ বিষয়ে গুঠিয়া ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে তাদের অনুসারীরাই পরিকল্পিতভাবে আমাদের অফিসে আগুন দিয়েছে।”

ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়