শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশী আটক

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও):  ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় চোরাই পথে ভারত থেকে আসার সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী চান্দেরহাট বিওপি এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার পথে থেকে এই ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

এ বিষয়ে চান্দেরহাট বিওপি কোম্পানি কমান্ডার মোঃ জামাল হোসেন বলেন,  , আজ বিকাল ৪ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি টহলদল এই ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি থানার চিত্র রায়ের ছেলে শ্রী লিটন রায় (২৫), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার গোবিন্দপুর দাঙ্গা গ্রামের মৃত মাধব বর্মনের ছেলে প্রন্তোস রায় (২১), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের পলাশ রায়ের ছেলে রনজিত রায় (২০), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চারুলিয়া গ্রামের বীরেন বর্মনের ছেলে উত্তম রায় (২০)।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

তারা কাজের সন্ধানে ১বছর পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়