শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল ওই এলাকার মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) রাত সারে ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষে মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই ছিলেন।
  
সন্ধ্যার পর প্রতিবেশী এক নারী ইমামের বাড়িতে যান। তিনি ঘরে গিয়ে মুকল বেগমের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। 
 
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মুকুল বেগমকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়