শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার হুকুমদাতাদের ফাঁসি চাই’—রায় পূর্ব মুহূর্তে আবু সাঈদের পরিবারের দাবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ( ১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকারপ্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায় হতে যাচ্ছে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আবু সাঈদের বাবা–মা।

আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যার হুকুম দিয়েছে—তাদের সবার ফাঁসি চাই।’

অন্যদিকে বাবা মকবুল হোসেন বলেন, ‘যে ব্যক্তি ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, যার কারণে আমার ছেলেকে গুলি করে শহীদ করা হয়েছে। আমরা তার উপযুক্ত বিচার চাই। তাদের ফাঁসি চাই।’ উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়