শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মা–ছেলেকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মা ও ছোট ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী।

সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল পলাতক রয়েছে। তবে পুলিশ বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে বিল্লাল হোসেন বাড়িতে মাদক নিয়ে ঢোকার চেষ্টা করলে তার ছোট ভাই কামাল বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে গেলে তাকেও একইভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনাস্থলেই কামাল নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহেলা বেগম।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধও দীর্ঘদিন ধরে চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়