শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুল হামিদ ছোটবেলায় তার পিতা মারা যাওয়ার পর উপজেলার বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। একপর্যায়ে তিনি চাকরি শুরু করেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়