শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে আবাসিক কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টিনশেড ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠান নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল ৫টায় ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুনের নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, টিনসেডের একটি কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

জানা গেছে, ওইসব কক্ষে থাকা ভাড়াটিয়াদের টাকা-পয়সা, আসবাবপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই পুরো মাসের চাল-ডালসহ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়