শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ : নওগাঁর এনজিও পরিচালক ঢাকায় গ্রেপ্তার

নওগাঁয় একটি এনজিও খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম উদ্দিন তনু (৩৭) নামে সেই ব্যক্তি নওগাঁর ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিআইডি। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নওগাঁ সদর মডেল থানায় প্রতারণার অভিযোগে তনুর বিরুদ্ধে গত ১২ নভেম্বর একটি মামলা হয়। তিনি মাসে এক লাখ টাকার বিপরীতে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। কিছু গ্রাহক লভ্যাংশ পেলেও বেশিরভাগ গ্রাহক পেতেন না।

মামলাকারী এজাহারে তথ্য দেন, সেই এনজিওতে তার আমানত ২০ লাখ টাকা।

এ ছাড়া ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা জমা রয়েছে। এ পর্যন্ত আট শ’র অধিক গ্রাহক ৬০০ কোটির বেশি প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহকদের বেশিরভাগই দরিদ্র জনগোষ্ঠী। ২০২৪ সালের আগস্টের পর থেকে এনজিওটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়।

গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ কিংবা ঋণের অর্থ ঠিকঠাক তুলতে পারছিলেন না।

বিষয়টি পরিচালকসহ সংশ্লিষ্টদের বলার পর তারা সময় চান এবং কৌশলে এড়িয়ে যান। একপর্যায়ে ওই এনজিওর পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় এবং যারা সেখানে টাকা আনতে যান তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয় মামলায়।

মামলাটি বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়