শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা, কিশোর আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দিতে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

হাসপাতালের ডিউটিতে থাকা অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ভুয়া পরিচয়ে রোগী দেখছিলেন। আটককৃত ব্যক্তির নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়