শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনের কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। এদিন সন্ধ্যার পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অংকে জরিমানাও করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌর এলাকার আবিরনগর গ্রামের মোরশেদ আলমের ছেলে মো. জিহাদকে (২২) ছয় মাসের কারাদণ্ড ও ৩৪০ টাকা জরিমানা৷  রাজিবপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. শফিক উল্যাহর (৫২) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা। একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ টিপুর (৩৫) চার মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা। মৃত আলী আহম্মদের ছেলে মো. আব্দুর রহিমের (৫০) তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা এবং মৃত নুরুল ইসলামের ছেলে মো. দুলাল হোসেনের (৩৬) সাতদিনের কারাদণ্ড ও এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়৷ 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর, বাঞ্চানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়