শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক নারী আহত

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫)নামে এক নারী আহত হয়েছেন।তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন।এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন। এরমধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত্র হয়।বেশ রক্তক্ষরনও হয়।

রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে  ওই মহিলা টোকাই বিভিন্ন ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন।হঠাৎ প্রচন্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন। তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরনে এক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়