শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌজাহাজ ‘অতন্দ্র’

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবস উপলক্ষ্যে চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘অতন্দ্র’।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জাহাজের সমন্বয়কারী সাব লেফটেন্যান্ট মো. রাজিউর রহমান রিয়ান।

জাহজাটি পরিদর্শনের জন্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমা উপজেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজে সকলকে আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ২১ নভেম্বর শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে (চাঁদপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘অতন্দ্র’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। পরিদর্শনের সময় হচ্ছে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

খোঁজ নিয়ে জানা গেছে, বানৌজা অতন্দ্র জাহাজ টির দৈর্ঘ্য ৫০.৪ মিটার, প্রস্থ ৭.৫ মিটার, এবং গভীরতা ৪.১ মিটার। এই টহল জাহাজটির ওজন ৩৫০ টন এবং জাহাজটিতে রয়েছে ২টি ৩০৪১ অশ্বশক্তি (২২৭০ কিলোওয়াট) বিশিষ্ট এমটিইউ ডিজেল ইঞ্জিন (জার্মানি), ১টি ১২০ কিলোওয়াট বিশিষ্ট সিএটি জেনারেটর, ১টি ৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সিএটি ইমারজেন্সি জেনারেটর, জেডএফ ৭৬০০ ট্রান্সমিশন এবং ৪টি শ্যাফট। ফলে জাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৪.৫০ নট। 

সমুদ্রপৃষ্ঠ অনুসন্ধানের জন্য এটি ১টি ফুরুনো ডিআরএস৪ডব্লিউ রাডার এবং ১টি এফএআর-৩৩২০ চার্ট রাডার দ্বারা সজ্জিত। এছাড়াও জাহাজটি ৪৫ জন সদস্য নিয়ে একনাগাড়ে ৭ দিন অভিযান পরিচালনা করতে সক্ষম।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়