শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকসহ মোটরসাইকেল আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সীমান্ত ও সদরের যাত্রাপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গাঁজা, ভারতীয় মদ সহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এর আগে শুক্রবার রাতে এ গুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিশেষ আভিযানিক ১টি দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদসহ ১টি মোটরসাইকেল আটক করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়