শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে  এনামুল হক (২৪) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত এনামুল হক উপজেলার কবিরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং কবিরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।    

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। গত শনিবার ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিলেনে। ওই সময় ভবনের পাশে থাকা ১১হাজার ভোল্টেজের লাইনের সাথে বিদ্যুস্পৃষ্টে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমূখ।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়