শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে কৃষি অফিসে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

নোয়াখালী প্রতিনিধি: বিভিন্ন কৃষি প্রকল্প, যন্ত্রপাতি ক্রয়, কৃষি ঋণ ও ভর্তুকির অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোম্পানীগঞ্জ অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যোগসাজশে বিভিন্ন সময় হারভেস্টার মেশিনসহ কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও ভর্তুকির অর্থ আত্মসাৎ, রাজস্ব খাত এবং পুষ্টি বাগান প্রকল্পে বিভিন্ন অনিয়ম করেছেন- এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কর্মকর্তারা অফিসের বিভিন্ন নথিপত্র ও কাগজপত্র পর্যালোচনা করেন। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও উপাত্তগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়