শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও)

তাহেরী বলেন, ‘আপনারা জানেন, মব ভাইরাসের তান্ডবে বাংলাদেশে মানুষ অতিষ্ট। একটা মানুষকে হুট করে ধর ধর বলে মেরে ফেলার যে প্রবণতা এবং আমাদের দেশের মধ্যে একটা মানুষ... আপনার সাথে আমার মতভিন্নতা থাকলেই যে তাকে মেরে ফেলতে হবে, দেশের আইনকে অবজ্ঞা করে তাকে মেরে ফেলতে...। মব ভায়োলেন্সের তাণ্ডবের কারণে আমরা কিছু শঙ্কাবোধ মনে করিছ।’

মব ভাইরাসের তান্ডবে বাংলাদেশে মানুষ অতিষ্ট বলে মন্তব্য করে শঙ্কার কথা তুলে ধরেছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। আজ সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেন সুফীবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই সাংগঠনিক সচিব।

ভিন্নমতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাঁদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের মত তাঁদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাঁদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এভাবে মব সৃষ্টির তাণ্ডবলীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের ‘একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল’ হিসেবে উল্লেখ করে তাহেরী বলেন, তাঁদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াস উদ্দিন তাহেরী প্রাইভেট কারে করে রংপুরে যান। রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনছারীয়া কাদেরীয়া দরবার শরিফে তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়