শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে লঞ্চঘাটে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক তিন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তৌহিদুল ইসলাম আলেকজান্ডার আ.স.ম. আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। সঙ্গে থাকা অপর দুই যুবক হলেন- আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ এবং পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আলাউদ্দীনের ছেলে ইকবাল হোসেন।

কোস্ট গার্ড জানায়, রাজনৈতিক প্রভাব দেখিয়ে লঞ্চঘাট এলাকায় চাঁদা তোলার খবর পেয়ে তারা অভিযান চালায়। এ সময় তৌহিদুল ইসলামের কাছ থেকে রশিদের একটি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চাঁদা তোলার কথা স্বীকার করেছে। তবে লঞ্চঘাট ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। 

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযান চালিয়ে তাকে রশিদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে এবং তার দুই সঙ্গীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে তৌহিদুলসহ তিনজনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়