শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন টি.এম মোশাররফ হোসেন। তিনি এর আগে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে।

টি.এম মোশাররফ হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ২০০৮ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) যোগদানের মাধ্যমে পুলিশের পেশাগত জীবনে পদার্পণ করেন তিনি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁসহ বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে তাকে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়, যেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এবার নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী জেলা পুলিশের নেতৃত্ব পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়