শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এসব তথ্য জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়