শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'আগুন নিয়ে খেলা': পেট্রল ঢেলে ভিডিও বানাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হলেন আল-আমিন

ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন আল-আমিন। কনটেন্টের অংশ হিসেবে তিনি পানিতে পেট্রল ঢালেন। তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে ফেলায় আগুন একসময় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায়। মুহূর্তেই তার শরীর দগ্ধ হতে শুরু করে।

তার সহকারীরা জানান, আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তারপরও রক্ষা পাননি। শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।

বারডেম হাসপাতালের সিসিইউতে এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

আল-আমীনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেন, “ওনার অবস্থা খুবই খারাপ। দেশবাসীর কাছে দোয়া চাই। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সবাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য দোয়া করছেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়