শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে বানানো হচ্ছিল আগ্নেয়াস্ত্র, ডিবির অভিযানে অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা নূহা অটো ট্রেডার্স এন্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। 
 
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় ওয়ার্কশপটি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে আগ্নেয়াস্ত্র তৈরির সকল সরঞ্জামদিই ছিল। তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে৷ 
 
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি ডিবি পুলিশের নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে ওয়ার্কশপটির ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন পালিয়ে যায়।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়