শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাহায্যের আশ্বাসে’ গৃহবধূ ধর্ষণ, জেলা সদর হাসপাতালে আনসার সদস্য আটক

মানিকগঞ্জে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটির সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা-পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। তখন হাসপাতালের ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ সাহায্যের আশ্বাস দিয়ে তাঁদের হাসপাতালের ভেতরে নিয়ে যান।

পরে তাঁরা ওই গৃহবধূকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নিচে নেমে স্বামীর সঙ্গে বিষয়টি জানান এবং স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের শনাক্ত ও আটক করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটির সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে এসেছি।’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, অভিযুক্তদের ডেকে পুরো বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়