শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনার্সে ভর্তির আগেই নিভে গেল স্বপ্ন, চরভদ্রাসনে কিশোরীর মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচিয়ে সীমা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর সুপাড়ি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা সীমাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমা ওই গ্রামের বাসিন্দা কবির খন্দকারের মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। দুই বছর আগে তার মা মারা যান।

সীমার বড় বোন সুবর্ণা (২৫) জানান, তিনি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। সীমার এ বছর অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। ঘটনার দিন দুপুরে সীমা তার বাবাকে বাজারে পাঠায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখা যায়, সে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়