শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজার সংলগ্ন একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাসান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মনির হোসেনের কাছে হারু শাহের মাজারের খাদেম হাসেম খবর দেন—মাজারের পাশের ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মনির হোসেন ৯৯৯-এ কল করলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

খয়েরহুদা গ্রামের ইউপি সদস্য আব্বাস ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। তিনি জানান, নিহত জাহিদ হাসান তার আপন মামাতো ভাই।

নিহতের পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। জাহিদের বড় ভাই ইনামুল ও ইউপি সদস্য আব্বাস অভিযোগ করে বলেন, জাহিদের সঙ্গে একই গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে উভয়ে পালিয়ে বিয়ে করলেও দুই পরিবারের বৈঠকের মাধ্যমে তাদের তালাক দেওয়া হয়। তবে এরপরও ওই তরুণী জাহিদকে ফোন করে বিরক্ত করতেন। এ ঘটনায় ওই তরুণীর দুলাভাই ছমির প্রকাশ্যে জাহিদকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, পূর্ববিরোধের জের ধরেই জাহিদকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে রাখা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়