শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত নিরাপত্তা জোরদারে হাতীবান্ধায় নতুন বিওপি

লালমনিরহাট প্রতিনিধিঃ সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নব-নির্মিত পূর্ব-সারডুবী বিওপির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি'র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তি দূরুত্ব বেশি হওয়ায় সীমান্ত নিরাপত্তার বাড়ানোর জন্য এই নতুন বিওপিটি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান শুরুর আগে ৬১ বিজিবির পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এসময় ফলজ বৃক্ষ রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়