শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি আগমন উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।(১৫ জানুয়ারি) বৃহস্হপতিবার  সকালে শহরের পুনিয়াউটস্থ বাসভবনে আয়োজিত যৌথ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আনিসুল ইসলাম ঠাকুর, অ্যাডভোকেট আনিছর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, শাজান সিরাজ, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, মহিলা সম্পাদিকা সামসুন্নাহার, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক শামিমা বাছির স্মৃতি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচীব জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচীব সমির চক্রবর্তী, জেলা জাসাস এর আহ্বায়ক জুয়েল আহামেদ, সদস্য সচীব বায়েজিদ আহামেদ হেলাল, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সদস্য সচীব কাজী ইয়াহিয়া মাসুদ।

এছাড়া ১৪টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।এ সময় জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়