শিরোনাম
◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ও গণভোটে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: ব্রাহ্মণপাড়ায় জেলা প্রশাসক

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান প্রধান অতিথি হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই দিনে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।

এছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে তিনি সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন। গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ।

প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়