শিরোনাম
◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইনে দুর্বৃত্তরা দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে।

ঘটনার শিকার মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলো কামালপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে ঝিনুক আক্তার ও একই গ্রামের আব্দুল হকের মেয়ে সুরাইয়া আক্তার। তারা দুজনই প্রথম শ্রেণির শিক্ষার্থী।

কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর একটায় বিদ্যালয় ছুটি হয়। দেড়টার দিকে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী ঝিনুক আক্তার ও সুরাইয়া আক্তার বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। ফায়ার সার্ভিস স্টেশনের কাছে গেলে মোটরসাইকেলে করে দুজন তাদের পথ আটকে দাঁড়ায়। এ সময় তারা দুই শিক্ষার্থীর মুখে স্কচটেপ দিয়ে আটকে একটি বস্তায় ভরে ফেলে। এমন সময় লোকজন আসতে থাকলে মোটরসাইকেলে থাকা দুজন বস্তা ফেলে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা গিয়ে বস্তা থেকে তাদেরকে উদ্ধার করে। 

এ ব্যাপারে মিঠামইন থানায় সাধারণ ডায়রি করা হবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আব্দুল্লাহ-বিন-শফিক জানান, দুই শিশু সুস্থ রয়েছে। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়