শিরোনাম
◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু'কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার কারণে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু'কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার। যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ন. ম. বজলুর রশীদ কালু কে প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশীদ কালু দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। সে কারণে তাকে বুধবার বহিষ্কার করা হয়।

এই আসনে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিষয়টি বিরল উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেনের ভেরিফাইড ফেসবুকে বুধবার রাতে দেওয়া পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়