শিরোনাম
◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ

স্টাফ রিপোর্টার শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শফিকুল ইসলামকে শোকজ (কারণ দর্শানোর অভিযোগ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

২১ জানুয়ারি বুধবার রাতে ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।

শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের দিন ২১ জানুয়ারি দুপুর ১টায় প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। যা অভিযোগে সংযুক্ত ভিডিও দেখে সত্য মর্মে প্রতীয়মান হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯, ১৬, ১৮ ও ৩০ এর লঙ্ঘন। এর আগেও তিনি আচরণবিধি লংঘন করেছিলেন।

এ অবস্থায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট কেন প্রতিবেদন প্রদান করা হবে না এজন্য
স্বশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ
প্রদান করার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়