শিরোনাম
◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আল আমিন(৩০),সোহরাব (৩৫)ও কায়কোবাদ (২৮)। তাঁদের মধ্যে কায়কোবাদ ও সোহরাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলা হয়,ধামরাই ইউনিয়ন  পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তিরছেলে পাচুমিয়া সম্প্রতি আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করেণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিসে পাচু মিয়াকে ১০হাজার টাকা জরিমানা করাহয়।

এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য মুক্তিবুর রহমান ও তাঁর সহযোগীরা আকলিমা আক্তারের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এ সময় বাড়ির গেট ভাঙচুর করা হয়।পরে বাড়িরদিকে যাওয়ার পথে আল আমিন, সোহরাব ও কায়কোবাদকে রাস্তায় আটকে কুপিয়ে জখম করা হয়।

আহতদের প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতা লে নেওয়াহয়। পরে অবস্থার অবনতি হলে কায়কোবাদ ও সোহরাবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কায়কোবাদের সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউপি সদস্যের ছেলে পাচুমিয়াএলাকায় চুরি ও নানা অপরাধের সঙ্গে জড়িত।তাঁর বাবার প্রভাবের কারণে কেউপ্রতিবাদ করার সাহসপায় না।
এ বিষয়ে ইউপি সদস্য মুক্তিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হুদা খান বলেন, “ঘটনার বিষয়ে উভয় পক্ষই অভিযোগ করেছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়