শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা হলে চলছে অ'বৈ'ধ মেলামেশা, লাইট বন্ধ হলেই শুরু হয় যৌ*ন*ক*র্ম (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: সারা দেশে সিনেমা হলের সংখ্যা কমে এলেও মানিকগঞ্জের নবীন সিনেমা হল নিয়মিত চালু রয়েছে। তবে সম্প্রতি হলটি নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, সিনেমা প্রদর্শনের আড়ালে সেখানে অসামাজিক কার্যকলাপ ঘটছে। সূত্র: একুশেটিভি

স্থানীয় সূত্র ও ভিডিও অনুসন্ধানে জানা গেছে, হলে আগত দর্শনার্থীদের একটি বড় অংশ সিনেমা দেখার উদ্দেশ্যে নয়, বরং ব্যক্তিগত সময় কাটানোর জন্য সেখানে প্রবেশ করেন। অনেক দর্শনার্থীই হলে প্রদর্শিত সিনেমার নাম পর্যন্ত বলতে পারেন না।

অভিযোগ রয়েছে, যেখানে সাধারণ টিকিটের নির্ধারিত মূল্য ৫০ টাকা, সেখানে দর্শনার্থীদের কাছ থেকে ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বাড়তি অর্থের বিনিময়ে দর্শনার্থীরা হলের ভেতরে তুলনামূলক গোপন পরিবেশ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শুরুতে নবীন সিনেমা হল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও পরে তারা স্বীকার করেন, সিনেমা চলাকালীন ভিআইপি গ্যালারিতে অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষের দাবি, হলে আলাদা কক্ষ না থাকলেও গ্যালারির ভেতরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিওতে আরও দেখা যায়, পরিচয় গোপন রাখতে অনেক দর্শনার্থী মাস্ক ব্যবহার করেন। এছাড়া হলে একাধিক বের হওয়ার পথ থাকায় কোনো সমস্যা সৃষ্টি হলে দ্রুত স্থান ত্যাগ করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিনেমা হলটির লাইসেন্স ও পরিচালনাবিধি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সুস্থ বিনোদনের নামে এ ধরনের কার্যকলাপ সমাজের জন্য ক্ষতিকর। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে একটি নিরাপদ ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়