শিরোনাম
◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নামলেন ফরিদপুরের সরকারি গাড়ি চালকরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পে স্কেল বাস্তবায়ন ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে সরকারি গাড়ি চালকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সরকারি গাড়ি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। দেশব্যাপী ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসমত আলী। বক্তব্য রাখেন মাসুদ আহমেদ লিটন, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ, আব্দুর রহমান ও সুধাংশু রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি গাড়ি চালকরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ২০২০ সালে পে স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, এ অবহেলা ও অনিশ্চয়তার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। তারা স্পষ্ট করে জানান, এ আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।

সমাবেশ থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়