শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় প্রকাশ্যে নিজের পেটে ছুরি ঢুকিয়ে প্রাণ দিল যুবক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা এবং আক্কাস ব্যাপারীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগী রোগসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন বলে দাবি পরিবারের।

নিহতের পরিবার জানায়, জুবায়েরের শারীরিক অসুস্থতা দিন দিন জটিল আকার ধারণ করেছিল। সম্প্রতি তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। এসব শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ভারসাম্যও ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, অসুস্থতার কারণে তিনি মাঝেমধ্যেই নিজের শরীরে নিজেই আঘাত করতেন।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই নানা রোগে ভুগছে। কিছুদিন ধরে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পেট ফুলে গিয়েছিল। আমরা ধারণা করছি, সেই যন্ত্রণাই সহ্য করতে না পেরে সে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে দেয়।”

ঘটনার প্রত্যক্ষদর্শী পুটিয়া বাজারের এক দোকানদার মুরাদ হোসেন জানান, সকালে তিনি তার দোকানে বেচা-কেনা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করেই জুবায়ের দোকানে রাখা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি হাতে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তার বাবা দ্রুত এসে তাকে বাড়িতে নিয়ে যান। তবে বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিজেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়