শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা করেছে বিএনপি।(১ ফেব্রুয়ারি) রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপি কর্তৃক অষ্টগ্রাম মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।  

তালশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফাইজুর রহমান ফয়েজ ও জামির হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি এ.বি.এম. মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক, সদস্য সচিব তানভীর রুবেল, মহিলা নেত্রী নাজনীন বেগম প্রমুখ। নির্বাচনী সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়