শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশার টাকা না পে‌য়ে কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার জন‌্য বাবাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাড়াইল–সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রমজান আলী (৪৫) গ্রা‌মের মৃত আব্দুল জব্বারের ছে‌লে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ছেলে জুয়েল মিয়া (২৫) ধারালো দা দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দাটিও উদ্ধার করা হয়েছে।

গুরুতর আহত রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, নিহত রমজান আলীর ঘরে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও একটি মেয়ে রয়েছে। মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার মায়ের (রমজান আলীর প্রথম স্ত্রী) স‌ঙ্গে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করতেন। তবে মাঝে মধ্যে তিনি বাবার বাড়িতে আসতেন।

ঘটনার দিনও তিনি নেশার টাকা দাবি ক‌রেন বাবার কা‌ছে। টাকা না দেওয়ায় দুজ‌নের ম‌ধ্যে ঝগড়ার এক পর্যা‌য়ে দা নি‌য়ে বাবার ওপর হামলা ক‌রেন তিনি। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পে‌য়ে সে বাবা‌কে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়