শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সিভিল কার্যালয়ে জাতীয় পতাকা ছাড়াই অফিস কার্যক্রম, প্রশ্ন উঠেছে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সিভিল প্রশাসন কার্যালয়ে সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময় চলমান থাকলেও কার্যালয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

সরকারি বিধি অনুযায়ী কর্মদিবসে সকাল সূর্যোদয়ের পর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। অথচ গুরুত্বপূর্ণ এ সরকারি দপ্তরে পতাকা উত্তোলন না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “প্রতিদিনই পতাকা উত্তোলন করার কথা। তবে কখনো কখনো দায়িত্বে অবহেলার কারণে এমনটি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা উচিত।”

সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি খালেকুজ্জামান বলেন, জাতীয় পতাকা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। তাই সরকারি দপ্তরে এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পরবর্তী সময়ে কোনো ব্যাখ্যা বা ব্যবস্থা নেওয়া হয় কিনা, তা দেখার বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি পতাকা উত্তোলন না হয়ে থাকে, তবে এটি অনিচ্ছাকৃত ত্রুটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়