শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সারাদেশে নির্বাচনী প্রচারণায় মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারীদের হাতে দাড়িপাল্লার বিভিন্ন ফেসটুন, ব্যানার নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিলে দাড়িপাল্লা দাড়িপাল্লা স্লোগানে স্লোগানে মুখরিত সিরাজগঞ্জ শহর।

এরআগে বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, সারাদেশে মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং নির্বাচনী কাজে নারীদের উপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শতশত কর্মী ও নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়