শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল ফরিদপুরে আসছেন জামায়াতের আমীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে জামায়াতের আয়োজনে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বোয়ালমারী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমীর। একইদিন রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

নির্বাচনী সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান, ফরিদপুরের দুটি সংসদীয় আসনে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ১১ দলীয় জোটের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, নড়াইলের নির্বাচনী জনসভা শেষে জামায়াত আমীর প্রথমে বিকেলে ফরিদপুরের বোয়ালমারী জনসভায় অংশ নেবেন। এরপর রাত ৮টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওহাব জানান, জনসভা উপলক্ষে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক অবস্থানে থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দিন বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফরিদপুর সফর ঘিরে এ অঞ্চলের মানুষের নানা প্রত্যাশা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, ক্যান্টনমেন্ট নির্মাণ এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল আধুনিকায়নের দাবি দীর্ঘদিনের। জনসভা থেকে এসব দাবি আমীরে জামায়াতের কাছে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, জনগণের ভোটে জামায়াত-১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ফরিদপুরসহ এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, নির্বাচনী সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফরিদপুর-১ আসনে ১১ দলীয় জোটের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা ও ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়