শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াত প্রার্থী আজিজুর রহমানের

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ৮৫/১ শার্শা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগ মুহূর্তে সীমান্ত পেরিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে এবং এসব অস্ত্র সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটের আগে যদি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে এসব অস্ত্র ভোটের মাঠে প্রভাব বিস্তারের কাজে ব্যবহৃত হতে পারে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে।

মাওলানা আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে। সেখানে থাকবে ন্যায়বিচার, পূর্ণ জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার। জনগণ আস্থা রাখলে যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

এ ছাড়া সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়