শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনায়েত উল্লাহ গ্রেপ্তার

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : ঢাকা ও কুমিল্লার আদালতের তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম। 

রোববার দুপুরে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহর পিতার নাম এবাদ উল্লাহ। তাঁর বাড়ি কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার রমনা থানার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে মোট দুই বছর দুই মাসের সাজা রয়েছে। পাশাপাশি আদালত তাঁকে ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানাও করেছেন।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানায়, গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়