শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার আ'প'ত্তি'কর ভিডিও ভাইরাল, যা বললেন স্ত্রী

ঘটনাটি জানাজানি হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন তাহেরী জানান, ভিডিওটি নজরে আসার পরপরই জেলা ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে শাহাদাত হোসেন জামিলকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে  এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র: এনটিভি

লক্ষ্মীপুরের রামগতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন জামিলের একটি ‘আপত্তিকর’ সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।

মাওলানা শাহাদাত হোসেন জামিলের দাবি, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তিনি জানান, মাদ্রাসার এক ছাত্রের মোবাইল ফোন কেড়ে নিয়ে শাসন করার জেরে ওই ছাত্র ক্ষুব্ধ হয়ে তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তা ছড়িয়ে দেয়। 

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মাওলানা জামিলের স্ত্রী জানিয়েছেন, ভিডিওতে থাকা নারীটি অন্য কেউ নন, বরং তিনি নিজেই। তিনি বলেন, "আমাদের বিয়ের ছয় বছর হয়েছে। আমি নিয়মিত তার প্রতিষ্ঠানে যাতায়াত করি এবং সেখানে অবস্থান করি। বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে আমার স্বামীর সম্মানহানি করা হয়েছে।" এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় তদন্ত ও আলোচনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়